বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নড়াইলের লোহাগড়ায় সালিশের মধ্যে বাগবিতর্কের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ জুলাই, ২০২৪

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় ছাগলের বিচার করার জন্য বসানো সালিশি বৈঠকে বাগ্‌বিতণ্ডার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১২জন। সোমবার ( ১৫ জুলাই) সকালে উপজেলার নলিয়া গ্রামে রবি থান গ্রুপ ও শওকত খান গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

রবি খান গ্রুপের আহতরা হলেন: নালিয়া গ্রামের জামশেদ খান, আকাশ মল্লিক, নান্নু মল্লিক, জরিনা বেগম, সাবিনা বেগম, সোহাগ খান, ইকবল খান ও খয়বার।

অন্যদিকে শওকত খান গ্রুপের আহতরা হলেন: ইন্দাদুল খান, আসাদ খান, আজাদ মোল্যা ও মুন্নাফ খান। আহত ১২ জনকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপ রয়েছে। একটি গ্রুপের নেতৃত্ব দেয় ওই গ্রামের শওকত খান এবং অপর গ্রুপের নেতৃত্ব দেয় রবি খান। রোববার (১৪ জুলাই) বিকেলে শওকত খান গ্রুপের মফিজ খানের বাড়িতে থাকা এক শ্রমিকের বিরুদ্ধে পাট খেতে ছাগলের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলে প্রতিপক্ষ রবি খানের লোকজন। এ ঘটনা নিয়ে সোমবার সকালে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে দুই নারীসহ উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে। এসময় আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়।

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। কোন পক্ষের লিখিত কোন অভিযোগ এখনও পাওয়া যায় নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।