শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভূল্লী বাজারে বাহার আলী সরকারের দোকানে হাসিবুল ও সাদ্দামের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ আগস্ট, ২০২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলা ভূল্লী বাজারে বাহার আলী সরকারের সার ও কিটনাশক ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে,
স্থানীয় জনগণের বক্তব্যে এবং বাহার আলী সরকারের বক্তব্যে জানাযায় যে প্রায় ২০/২৫ বছর ধরে ব্যাবসা করে আসতেছেন তিনি তার নিজ প্রতিষ্ঠানে।
৫ ই আগস্ট ২০২৪ ইং তারিখে রোজ সোমবার দুপুরে দোকানের কর্মচারী সহ আমি দোকান বন্ধ করে দুপুরের খাবার খেতে যাই ।

হঠাৎ করে বেলা ২.৩০ মিনিটে স্থানীয় ইয়াকুব আলীর দুই ছেলে হাসিবুল ইসলাম ও সাদ্দাম হোসেন ভাড়াটিয়া প্রায় একশত থেকে ডেরশত গুন্ডা প্রকৃতির ছেলে নিয়ে আসে আমার ব্যাবসা প্রতিষ্ঠানে তালা ভেঙে ঢুকে ভাংচুর শুরু করে এবং কি দোকানের সফটওয়্যার দিয়ে হিসাব করি এই তিনটি কম্পিউটার ভেঙে ফেলে।
বাহার আলী সরকার বলেন আমার ব্যাবসা প্রতিষ্ঠানে
প্রায় ২,৫০,০০০০০/(দুই কোটি পঞ্চাশ লাখ টাকার সার ও কিটনাশক সহ আমার অটো রাইজ মিলের ধান কেনার জন্য পঞ্চাশ লাখ টাকা ছিল ।

আমার দোকানের সব মালামাল লুট করে নিয়ে যায়, এবং কি বর্তমানে আমার ব্যাবসা প্রতিষ্ঠান টি হাসিফুল ও তার ছোট ভাই সাদ্দাম হোসেন দখলে নেয়।

বাহার আলী সরকার বলেন আমি আমার ব্যাবসা
প্রতিষ্ঠানটির সব টাকা পয়সা ব্যাংক থেকে লোন করে ব্যবসা চালাই,সব কিছু লুট করে নিয়ে গেছে আমি এখন হতাশায় ভুগতেছি পথের ফকির হয়ে গেছি , তাই আমি প্রশাসনের কাছে আমি ও আমার পরিবার সহ আকুল আবেদন করতেছি আমি সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।