শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বেনাপোলে পুলিশের মাদক বিরোধী অভিযানে  বিদেশী মদ সহ আটক -১

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বেনাপোল প্রতিনিধিঃ

জেলার সার্বিক আইন শৃংখলা বজায় রাখতে পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদের নির্দেশে, মঙ্গলবার (৮) অক্টোবর বিকালে  যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদ সহ মমিনুর রহমান (২৩) নামে এক মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা।

ধৃত আসামী হলেন বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের জামির হোসেনের ছেলে।   এসআই(নিঃ)/ লিখন কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে, বেনাপোল পৌর গাজীপুর “হোটেল বেনাপোল” নামক সংলগ্ন এলাকা থেকে বিদেশী মদ সহ মাদক ব‍্যবসায়ী মমিনুরকে আটক করা হয় এবং তার কাছ থেকে  উদ্ধারকৃত ১০ বোতল বিদেশী মদের মূল্য প্রায় ৫০ হাজার টাকা। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।