এতো গরম কেন
মো. কাউসার আহমেদ
সূর্য মামা রাগ করেছে,
__গরম দিচ্ছে তাই,
বৃষ্টি আপুর বিয়ে হয়েছে
—-তাই তো তিনি নাই!
বাতাস বাবুর জ্বর হয়েছে,
ঔষধ আনতে গেছে
মেঘেও নাকি দাওয়াত খেতে
শশুর বাড়িতে গেছে!
_সূর্য মামা রাগ করনা
_ঠান্ডা হওনা এবার,
তোমার গরম সহ্য হয়না
কষ্ট হচ্ছে সবার।
——–*——–
মোরগ
মো: কাউসার আহমেদ
মোরগ ভাই-মোরগ ভাই,
মোরগ বেঁচে কতো পাই,
কেজিতে আশি পাই,
নাই নিলে নাই পাই।।
———-*———-
আল্লাহ্
মোঃ কাউসার আহমেদ
আল্লাহ- আল্লাহ্- আল্লাহ্ নাম যতোই জপবে,
ততোই মধুর লাগে,
আল্লাহ্ প্রেমিক যারা হবে,
আল্লাহ- আল্লাহ জপবে।
———-*——–