রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

২০০বোতল ইস্কাপ ও ৩০বোতল ফেনসিডিল সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

কুড়িগ্রাম (ফুলবাড়ী) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিলের বিকল্প নেশা ইস্কাফ ও ৩০ বোতল ফেনসিডিল সহ এক মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক চোরাকারবারী হলেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল গ্রামের বাচ্চা মিয়া বিষাদুর ছেলে মাহাবুর রহমান(৩৫)

পুলিশ জানায়, গতকাল রবিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই শাহানুর আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকার মমিনুলের বাড়ীর সামনের রাস্তায় ওঁৎ পেতে থাকে। এ সময় ওই রাস্তা দিয়ে বাইসাইকেল যোগে বস্তা ভর্তি করে মাদক নিয়ে যাওয়ার সময় পুলিশ মাহাবুরকে হাতেনাতে গ্রেফতার করে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত মাদক চোরাকারবারীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।