রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

সান্তাহারের হেরোইন সম্রাজ্ঞী আনজু গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

মিরু হাসান, সটাফ রিপোর্টার:

বগুড়া জেলার আদমদীঘি উপজেলা সান্তাহারে শুক্রবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী আনজু বেগম (৪০)দশ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আজ (০৭ ডিসেম্বর) শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আনজু বেগম উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার হয়রত আলীর স্ত্রী। এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান।

শুক্রবার রাত ৮.৩০ ঘটিকয় গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকায় তার নিজ বাসার সামনে হেরোইন বিক্রয় করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ১০ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারকৃত মাদক ব্যবসার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি আরো জানান ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। এরপর দায়েরকৃত মামলায় তাকে আজ শনিবার দুপুরে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।