রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে ২০ লক্ষ টাকা মূল্যের অবৈধ খুটি-জাল ধ্বংস

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

মোঃ হাছনাইন,ভোলা জেলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর চর রায়হান সংলগ্ন ডুবোচরে মৎস্য সম্পদ ধ্বংসকারী ২০ লক্ষ টাকা মূল্যের অবৈধ খুটা জাল উচ্ছেদ করেছে মৎস্য অধিদপ্তর। রবিবার দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত তজুমদ্দিন ও বোরহানউদ্দিন উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ খুটা জাল উচ্ছেদ করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের নিদের্শনায় তজুমদ্দিন উপজেলার মলংচড়া ইউনিয়ন এর মেঘনা নদীর চর রায়হান সংলগ্ন ডুবোচরে মৎস্য সম্পদ ধ্বংসকারী ছোট ফাঁসের খুটা জালের প্রায় ৩ হাজার অবৈধ খুটি উচ্ছেদ করা হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় উচ্ছেদকৃত এসব খুটি- জাল ধ্বংস করা হয়। এই জাল এবং খুটির বাজার মূল্য অন্তত ২০ লক্ষ টাকা।
অভিযানকালে বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মনোজ কুমার সাহা, তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন, তজুমদ্দিন উপজেলার মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. আল-আমিন, অফিস সহকারী দীপ্ত নন্দী, অফিস সহায়ক রনি দে ও ইনুমারেটরগন এবং বোরহানউদ্দিন উপজেলার ক্ষেত্র সহকারী মনোয়ার আলী সহ বোরহানউদ্দিন ও তজুমদ্দিন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।