রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধে ১ কিশোর সহ আহত ৫

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শায় জমিজমা বিরোধ নিরশনের লক্ষ্যে শালিশকে কেন্দ্র করে, বিএনপি’র দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ৫ নেতাকর্মী আহত হয়েছে।

শনিবার (১৫)ই ফেব্রুয়ারি বেনাপোল পোর্ট থানার অন্তর্গত বালুন্ডা গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, বালুন্ডা গ্রামের উত্তর পাড়ার অহিদ বিশ্বাস ও ফজলু বিশ্বাসের মধ্যে জমা জমি সংক্রান্ত একটি সালিশ হচ্ছিল।

এ সময় পুটখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুল ও ৫নং বালুন্ডা ওয়ার্ড সভাপতি কবিরুল সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় সংঘর্ষকারীরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়, এতে কামরুল পক্ষের ৫ নেতাকর্মী আহত হয়।

এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বাকিদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহতরা বালুন্ডা গ্রামের ওমর আলী ছেলে ইরফান আলী (৩৫), সুলতান মল্লিকের ছেলে আবুজার (২৩), আব্দুল গণির কিশোর ছেলে মোকারুল (৮), তাহাজ্জত মোড়লের ছেলে আবু সিদ্দীক (৪৫) ও পুটের ছেলে জালাল উদ্দিনে(৩২), সকলেই একই গ্রামের বাসিন্দা

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানান, দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।