মঙ্গলবার , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুর ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় এরা কারা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ মার্চ, ২০২৫

মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ

শ্রীপুর উপজেলার শান্ত সু- নিভির শান্তিপ্রিয় একটি ইউনিয়ন গাজীপুর ইউনিয়ন। এই ইউনিয়নের মানুষ সম্প্রীতি ও পরস্পরের প্রতি সহানুভূতিশীল। একে অপরের সুখে-দুঃখে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান। আশাতীত ভাবে সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু ঘটনা সেই শান্ত পরিবেশে চরম অশান্তি ও আতঙ্কের আ-গু-ন ছড়িয়ে দিয়েছে।

গু*লি-বো*মা শব্দে কেঁপে উঠেছে পুরো ইউনিয়ন। দেশীয় অ*স্ত্র রা*ম*দা হাতে মহড়া দেওয়া স*ন্ত্রা*সী*রা ত্রা*স সৃষ্টি করেছে সাধারণ মানুষের মনে।  

ইউনিয়নের ইতিহাসে এমন ভ*য়া*ব*হ পরিস্থিতি আগে কখনো দেখা গেছে বলে মনে পরে না।এই বর্বরতার কোনো স্থান ছিলোনা গাজীপুর ইউনিয়নে। যারা এই আ*ত*ঙ্ক ও বা-রু*দের অরাজকতার সৃষ্টি করে ত্রা*সের রাজত্ব কায়েম করতে চায় এরা কারা? অবশ্যই এরা রাজনৈতিক পরিচয়ে সন্ত্রাস, চাঁদাবাজ। এরা কখনই রাজনৈতিক নেতা হতে পারে না? এরা মানবতার শত্রু।

ইউনিয়নের প্রতিটা শান্তিপ্রিয় মানুষ চায়, রাজনৈতিক নাম পদবী ব্যবহার করে যারা মানুষের শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করছে, ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে বা চায় এসব নেতা নামধারী অপরাধীরা দ্রুত শনাক্ত হোক উপযুক্ত শাস্তি পাক।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেনো কঠোরতম ব্যবস্থা গ্রহণ করে। ভবিষ্যতে এ ধরনের ভ*য়ং*কর ন্যক্কারজনক ঘটনা পুনরায় আর না ঘটে।

গাজীপুর ইউনিয়ন আবার ফিরে পাক তার শান্তিময় পরিবেশ।

দলমত নির্বিশেষে ইউনিয়ন বাসীর ধারণা, নয়নপুরের ঘটনা অ*স্ত্র নিয়ে মহড়া, মোটরসাইকেল ভা*ঙ*চু*র , বড়চালা দাখিল মাদ্রাসা মোড়ে ককটেল বিস্ফোরণ, গুলি ছোড়া সহ রিদিশা ফর্মুলা ১ স্পিনিং মিলের একটি তুলার গাড়িতে আগুনের ঘটনাটি যারা ঘটিয়েছে তারা বাইিরের কি কেউ? অবশ্যই না! তারা এই ইউনিয়নেরই মানুষ হবে। এই সকল নোংরা ঘটনা এলাকার কারখানার ঝুট ব্যবসা ও প্রভাব বিস্তার কে কেন্দ্র করেই ঘটেছে।

আতঙ্ক ত্রা-স সৃষ্টি করে কি হলো, কি ফায়দা হলো?
কাখানা বন্ধ হয়ে গেলে কার লোকসান হবে? কোম্পানির কোনো লোকসান নাই। লোকসান হবে ইউনিয়নের মানুষের। যারা এখানে চাকুরি করে সংসার চালায় তাদের। আমাদের এলাকায় অনেকেরই একমাত্র উপার্জন মাধ্যম বাড়ি ভাড়া। লোকসান হবে বাড়িওয়ালাদের। তাই বুঝা উচিৎ ব্যক্তি সার্থের কথা চিন্তা না করে সর্বসাধারণের চিন্তা করুন।

ইউনিয়ন বাসির দাবি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। পাশাপাশি অপরাজনীতি বন্ধ হোক।