রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

অভয়নগরে সন্রাসীদের হামলায় এক ব্যবসায়ী মারাত্মক আহত হয়ে হাসপাতালে 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

যশোরের অভয়নগরে আলামিন শেখ(৪৫) নামের এক দোকানদারকে বকাটে সন্রাসীরা হামলা চালিয়ে  এলোপাতাড়ি মারপিট করে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার ২৪ এপ্রিল আনুঃ রাত ১২ টার সময় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের ভুক্তভোগীর নিজ বাড়ির সংলগ্ন এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী আলামিনের দোকানে স্থানীয় বকাটে মাদকসেবি সন্রাসীরা ৪/৫ জন এসে চা সিগারেট খেতে থাকে ও চিৎকার করতে থাকে। ভুক্তভোগী তাদের চিৎকার করতে নিষেধ করায় ওই দুষ্কৃতকারীরা ভুক্তভোগীকে এলোপাতাড়ি মারপিট করা শুরু করে। পরে ভুক্তভোগীর মা বাবা ঠেকাতে আসলে দুষ্কৃতকারীরা তাদেরও মারপিট করতে থাকে পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্রাসীরা পালিয়ে যায়। পরে আহত ব্যক্তিকে পরিবারের সদস্যরা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহত আলামিন বাঘুটিয়া গ্রামের জয়নাল শেখের ছেলে। ভুক্তভোগী আলামিন বলেন, আমি কোন অন্যায় করিনি তারা মাদকাসক্ত ছিলো আমার দোকান বাড়ির সাথে আমার মা অসুস্থ তারা রাতে চিৎকার করতে থাকে আমি শুধু চিৎকার করে কথা বলতে নিষেধ করায় আমার উপর হামলা চালিয়ে অনেক মারধর করেছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের কাছে ন্যায় বিচার চায়। এবিষয়ে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি আমি আলামিনকে হাসপাতালে দেখতে গেছিলাম আমি বিষয়টি খোঁজ খবর নিয়ে জানাতে পারবো। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, এ সংরান্ত কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।