মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৮০ লিটার হাতে তৈরি চুলাইমদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের পেছনে এক বাড়ি তে অভিযান চালিয়ে পুলিশ তিনটি ড্রামে সংরক্ষিত প্রায় ২৮০ লিটার চুলাই মদ জব্দ করা হয়েছে। এর সাথে জড়িত রমেশ চন্দ্র বিকাশ নামে একজনকে আটক করে।
আটককৃত রমেশ চন্দ্র বিকাশ (৪৫) রাঙামাটি জেলার জীবতলী গ্রামের কিলাময় চন্দ্রের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার মোহাম্মদ ফাইজুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেওন, মাদকবিরোধী বিশেষ অভিযানে দেশীয় তৈরি চুলাই মদসহ একজনকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।