রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শ্রীপুরে প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষক কর্তৃক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার, শিক্ষক আটক!

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ ।

শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের তালিমুল কুরআন আন্তর্জাতিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

ভিকটিম পার্শ্ববর্তী আয়েশা প্রি ক্যাডেট এন্ড স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষার্থীর দাদা বাদী হয়ে বুধবার রাতে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে।

আটককৃত শিক্ষক মো. আরিফ ইসলাম (২৪) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মো. কামালের ছেলে।

ধর্ষক অরিফ ওই গ্রামের আয়েশা প্রিক্যাডেট এন্ড স্কুলের শিক্ষক এবং তালিমুল কুরআন আন্তর্জাতিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।

স্বজন সূত্রে জানাযায়, স্কুলের শিক্ষক হিসেবে আরিফের নিকট প্রাইভেট পড়তো আয়েশা প্রি ক্যাডেট এন্ড স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। গত ২৮জুন বেলা ১১টার দিকে আরিফ প্রাইভেট পড়ানোর কথা বলে ছাত্রী কে তার মাদ্রাসার একটি কক্ষে নিয়ে যায়।সেই কক্ষে একা পেয়ে তাকে জোড় পূর্বক ধর্ষণ করেন।

ভিকটিম বাড়িতে এসে বিষয়টি তার পরিবারকে জানালে তার দাদা বাদী হয়ে বুধবার রাতে শ্রীপুর থানায় অভিযোগ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করেজানান, গতকাল রাতে ভিকটিমের দাদা থানায় একটি অভিযোগ করেন। পরে এ ঘটনায় রাতেই মামলা রুজু হয়। অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।