সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

টুপি পড়াকে কেন্দ্র করে মাদরাসা ছাত্রকে গলা কেটে হত্যা!

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় নাজিম উদ্দিন নামে মাদরাসা ছাত্রকে গলা কেটে হত্যা। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় নাজিম উদ্দিন নামে মাদরাসার এক ছাত্রকে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে তার সহপাঠীর বিরুদ্ধে।

রোববার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া আখফতুল উলুম মাদরাসায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আবু সায়েদ নামে হেফজ বিভাগের আরেক ছাত্রকে আটক করেছে পুলিশ।

নিহত নাজিম উদ্দিন ওই উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়দুল্যার ছেলে। সে হেফজ বিভাগের ছাত্র ছিল।

পুলিশ জানায়, নাজিম ও সায়েদ ওই মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। গত ১০ থেকে ১৫ দিন পূর্বে টুপি পরাকে কেন্দ্র করে নাজিম ও সায়েদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে মাদরাসার শিক্ষক দুজনের মধ্যে বিবাদ মীমাংসা করে দেয়। এই বিরোধের জেরে রোববার রাতে নাজিম ঘুমিয়ে পড়লে ঘুমের মধ্যে তাকে গলা কেটে হত্যা করে সায়েদ।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু সায়েদ নামে নিহতের এক সহপাঠীকে আটক করা হয়। আজ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এক ছাত্রকে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে তার সহপাঠীর বিরুদ্ধে।