মঙ্গলবার , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শ্রীপুরে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় শ্রীপুর পৌরসভার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকা থেকে বিজয় র‍্যালিটি বের হয়। র‍্যালিটি পৌরসভার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মাওনা উড়াল সেতুর নিচে এসে শেষ হয়।এর আগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আনসার রোড এলাকায় সমবেত হন। এ সময় বিজয় র‍্যালীটি জনসমুদ্রে পরিণত হয়।
র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর জাহাঙ্গীর আলম।
এসময় গাজীপুর জেলার সিনিয়র নায়েবে আমির মুহাম্মদ আব্দুল হাকিম,গাজীপুর জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, শ্রীপুর উপজেলা আমির মাওলানা মোঃ নূরুল ইসলাম,গাজীপুর সদর উপজেলার নায়েবে আমির অধ্যাপক আব্দুল বারী,মাহতাব উদ্দিন আহমদ, শ্রীপুর উপজেলা সেক্রেটারি ডা. জসীম উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ,শ্রীপুর পৌরসভা সেক্রেটারি মাওলানা মোঃ আবুল হোসাইন, ভাওয়ালগড় ইউনিয়নের আমির ইঞ্জিনিয়ার ছিদ্দিকুর রহমান সহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।