মঙ্গলবার , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরের ৪ আসনে ধানের শীষ ১টিতে দাঁড়িপাল্লা!

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

মোহাম্মদ তাজুল ইসলাম,গাজীপুর:

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ফলাফল ঘোষণার চূড়ান্ত পর্যায়। কয়েক দশকের রাজনৈতিক প্রথা ভেঙে শিল্পনগরী গাজীপুরের ৫টি সংসদীয় আসনেই বইছে পরিবর্তনের তীব্র হাওয়া। মাঠের চিত্র ও সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার ৫টি আসনের মধ্যে ৪টিতেই বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে সবাইকে চমকে দিয়ে জয়ের পথে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক।

‎‎গাজীপুর-৩: নৌকার দুর্গে ধানের শীষের জয়জয়কার
‎গাজীপুরের সবচেয়ে আলোচিত আসন গাজীপুর-৩ (শ্রীপুর-গাজীপুর সদর)।নৌকার নৌকার দুর্গ হিসেবে পরিচিত এই আসনে এবার নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে। বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন। নির্বাচনী মাঠের তথ্য অনুযায়ী, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ব্যক্তিগত ইমেজের কারণে ডাঃ বাচ্চু তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বড় ব্যবধানে বিজয়ের পথে। সাধারণ ভোটারদের মতে, চিকিৎসক হিসেবে তাঁর দীর্ঘদিনের সেবা এবং ক্লিন ইমেজ এই গণজোয়ারের প্রধান কারণ।
‎গাজীপুর ১, ২ ও ৫: ধানের শীষের পালে হাওয়া
‎গাজীপুর-১ ও গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থীরা শক্তিশালী অবস্থানে থেকে বিজয়ের পথে রয়েছেন।

‎গাজীপুর-৫ আসনে ফজলুল হক মিলনের পক্ষে শুরু থেকেই যে সমর্থন দেখা গেছে, তা ভোটের ফলাফলেও স্পষ্ট প্রতিফলন ঘটাচ্ছে। শিল্পাঞ্চল অধ্যুষিত এই আসনগুলোতে শ্রমিক ও স্থানীয় ভোটারদের মেরুকরণ ধানের শীষের পক্ষে একচেটিয়া প্রভাব ফেলেছে।
‎গাজীপুর-৪ (কাপাসিয়া): দাঁড়িপাল্লার অভাবনীয় উত্থান
‎গাজীপুরের ৫টি আসনের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক চমক দেখা যাচ্ছে কাপাসিয়ায়। যেখানে ঐতিহ্যগতভাবে বড় দুই দলের লড়াই হতো, সেখানে এবার বিস্ময়করভাবে এগিয়ে রয়েছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক। স্থানীয়দের মতে, সাংগঠনিক তৎপরতা এবং ভোটারদের নিরব সমর্থনের কারণে কাপাসিয়ায় দাঁড়িপাল্লা এবার বড় ধরনের চমক দেখানোর পথে রয়েছে। ধানের শীষের ভোট থাকা সত্ত্বেও দাঁড়িপাল্লার এই শক্ত অবস্থান পুরো জেলার নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজীপুরের এই ৫ আসনের নির্বাচনী ফলাফল জেলার কয়েক দশকের রাজনৈতিক মানচিত্র ও নেতৃত্ব পুরোপুরি বদলে দিতে পারে। সাধারণ ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং প্রথাগত দুর্গ ভাঙার প্রবণতা এবারের নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে।
‎শেষ খবর পাওয়া পর্যন্ত, জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ভোটারদের মধ্যে ফলাফল নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। তবে মাঠের বর্তমান অবস্থা বলছে, গাজীপুরে এবার নতুন ধারার নেতৃত্বের উদয় হতে যাচ্ছে।