বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় কোমরে পেছিয়ে গাজা পাচারকালে দুজনকে গ্রেফতার 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

মিরু হাসান, স্টাফ রিপোর্টার;

বগুড়া শিবগঞ্জ উপজেলা মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) গ্রামের রংপুর-বগুড়া মহাসড়কে পূর্ব পার্শ্বে জনৈক আব্দুল ওয়াহেদের হোটেলের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর মোকামতলা -টু-বগুড়া নামক স্থানে রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের সদস্যরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোকামতলা -টু-বগুড়া মহাসড়কের জনৈক আব্দুল ওয়াহেদের হোটেলের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী দোলাপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ আবেদ আলী (৪০), ও একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন, পূর্ব ফুলমতী যোগীপাড়া গ্রামের মৃত হযরত আলী, ছেলে  মোঃ রাসেল মিয়া (২৮)।

এ বিষয়ে সান্তাহার “খ”সাকের্লের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান,

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি কোমরে পেছিয়ে গাঁজা পাচারকালে   দুজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি  মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।