মঙ্গলবার , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মোহাম্মদ তাজুল ইসলাম,গাজীপুর:

গাজীপুর ইউনিয়নবাসী কে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর ইউনিয়ন বিএনপি যুগ্ন- আহবায়ক ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল আহমেদ।

নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। পুরোনো বছরের সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন আশায়,নতুন সম্ভাবনায় এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আসে নববর্ষের এই দিনটি।

তিনি আরও বলেন, “আমি গাজীপুর ইউনিয়নবাসীর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করি। নতুন বছরে আমরা সবাই মিলে একটি উন্নত,সুন্দর ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তুলতে একসাথে কাজ করবো-এই প্রত্যাশা রাখছি।”

রাসেল আহমেদ ইউনিয়ন ও ইউনিয়নবাসীর
কল্যাণ কামনা করে সকলকে নিরাপদ ও আনন্দমুখরভাবে বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানান।