মঙ্গলবার , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুর:

পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। এ উপলক্ষে গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক মনি।

এনামুল হক মনি বলেন, পহেলা বৈশাখ আমাদের বাঙালি জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শত শত বছর ধরে এই দিনটি আমাদের মধ্যে প্রতি বছর ফিরে আসে নতুনের আহ্বান নিয়ে। পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক মনি তার নির্বাচনী ভাবনার কথা তুলে ধরে বলেন, আমি গাজীপুর ইউনিয়ন এর দক্ষিণ ধনুয়া গ্রামের একজন বাসিন্দা,আমি আপনাদেরই সন্তান।এই ইউনিয়নের সকল ধর্ম বর্নের ও সকল পেশাজীবী মানুষই আমার প্রিয়জন, আপনজন।

এনামুল হক মনি সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়,এনামুল হক একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা কার্যক্রমে সহযোগিতা এবং সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনার কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

এলাকার কয়েকজন প্রবীণ বাসিন্দা জানান, তরুণ নেতৃত্ব হিসেবে এনামুল হক এর প্রার্থিতা গাজীপুর ইউনিয়নের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা মনে করেন, উন্নয়নমুখী পরিকল্পনা ও জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার কারণে তিনি নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে পারেন।
রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, তরুণ নেতৃত্ব ও জনসম্পৃক্ত রাজনীতির কারণে এনামুল হক এর প্রার্থিতা গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে বিগতদিনে মাঠ পর্যায়ে 
গণসংযোগ ও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তাকে অন্যদের তুলনায় এগিয়ে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে

এনামুল হক পরিশেষে বলেন, নববর্ষের এই শুভক্ষণে আমরা যেন সংকীর্ণতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণের পথ অনুসরণ করি – এই হোক আমাদের অঙ্গীকার।
নতুন বছরের প্রথম প্রভাতে আমরা অতীতের সব হতাশা ও সীমাবদ্ধতা কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নববর্ষ সবার জীবনে বয়ে আনুক সুখ,শান্তি ও সমৃদ্ধি। শুভ নববর্ষ ১৪৩৩।