• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

বেনাপোল সীমান্তে ৯পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Reporter Name / ২২০ Time View
Update : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল সীমান্তে দিয়ে ভারতের পাচারের সময় ৯পিচ স্বর্ণের বারসহ মনোয়ার হোসেন (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গরবার (৯ জুলাই) ভোরে সীমান্তের দৌলতপুর এলাকা থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক মনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা স্বর্ণের বার ভারতে পাচার করবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৮০ আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠে কৌশলে অবস্থান নেয়। এ সময় দৌলতপুর হয়ে সীমান্ত অভিমুখে এক ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহ ভাজন হিসেবে মনোয়ার হোসেনকে আটক করে। পরে মনোয়ারের হাতে থাকা লাল রংয়ের একটি ব্যাগ তল্লাশী করে (১ কেজি ৬৮ গ্রাম ওজনের) ৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৯ লক্ষ টাকা। তবে স্থানীয়রা বলছে এই সীমান্ত দিয়ে কোন ভাবেই স্বর্ণ চোরাচালানি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠেকাতে পারছে না।
খুলনা-২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ খুরশীদ আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা