• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

নড়াইলে ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার

Reporter Name / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশ। এসময় ডাকাতিতে ব্যবহৃত মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। রোববার জেলার নড়াগাতি এলাকায় দ্বিতীয় দফা ডাকাতিকালে পুলিশের হাতে গ্রেফতার হন ডাকাত দলের সদস্যরা। সোমবার (৮ জুলাই) নড়াইল জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ফলসি ফুকরা গ্রামের সাহেদ আলীর ছেলে আল আমিন (৩১), একই গ্রামের বালাম শেখের ছেলে তরিকুল ইসলাম (৩২), খুলনা জেলার তেরখাদা থানার নলিয়ার চর গ্রামের জলিল মোল্লার ছেলে জাকির হোসেন মোল্লা (৩৮), একই গ্রামের তারা ভূঁইয়ার ছেলে গোলাম রসুল (৩৪), একই থানার আটলিয়া গ্রামের দাউদ আলী শিকদারের ছেলে রাকিবুল ইসলাম (৩৩) এবং নড়াইলের নড়াগাতি থানার নলামারা গ্রামের অরুণ ভৌমিক (৫২)। তারা সবাই পেশায় ভ্যানচালক ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক।

আটক স্বর্ণ ব্যবসায়ীরা হলেন—গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রামদিয়া বাজারের পূজা জুয়েলার্সের মালিক অমৃত বালা (৩৯) ও নড়াগাতি থানার বড়দিয়া বাজারের অপূর্ব জুয়েলার্সের মালিক অপরেশ শিকদার (৩৫)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের গত ২ জুলাই রাতে নড়াগাতি থানার নলামারা গ্রামের মফিজুর চৌধুরীর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা নগদ অর্থ, স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল ও একটি টেলিভিশন লুট করে নিয়ে যায়। পরে ৭ জুলাই মফিজুর চৌধুরী নড়াগাতি থানায় একটি ডাকাতির মামলা করেন। প্রথম দফা ডাকাতির মামলার পর পুলিশ ডাকাতদের চিহ্নিত করতে নানা ধরনের কৌশল অবলম্বন করে। তথ্য প্রযুক্তির সহযোগিতায় ডাকাতদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। ৭ জুলাই রাতে একই এলাকায় আবার ডাকাতি করার পরপরই পুলিশ তাদের মালামালসহ গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী নড়াইলের বড়দিয়া ও গোপালগঞ্জ এর রামদিয়া বাজারে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ডাকাতি করা স্বর্ণালংকার। ডাকাতি করা স্বর্ণ কেনার অভিযোগে দুই স্বর্ণ ব্যবসায়ীকেও আটক করা হয়।

পুলিশ সুপার মোহাম্মাদ মেহেদী হাসান বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির কথা স্বীকার করেছেন। প্রথম ঘটনায় মামলা হয়েছে, দ্বিতীয় ঘটনায় মামলা করা হচ্ছে। আসামিদের নামে খুলনা ও যশোরে একাধিক চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। এ ঘটনায় আরও তিন/চারজন জড়িত। তাদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে। উদ্ধারকৃত স্বর্ণালংকারের মধ্যে রয়েছে দুটি চেইন, দুটি চুড়ি, দুটি হার, পাঁচ জোড়া কানের দুল, চারটি আংটি, দুটি ভাঙা চুড়ি ও দুটি রুপার নূপুর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা