• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

মোংলায় ২০ লিটার মদসহ আটক -২ 

Reporter Name / ২১০ Time View
Update : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

মোংলায় ২০লিটার দেশীয় মদ (বাংলা মদ)সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পৌর শহরের ২নম্বর জেটির পাকাঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় অভিযানকারী এসআই নুরেআলম মাদক ব্যবসায়ী ফরিদ হোসেন জাহিদের (৪৫) মদের আড্ডার দোকান থেকে ২০লিটার মদসহ তাকে আটক করেন। এ সময় জাহিদের সহযোগী ইলিয়াছ হোসেন রানা (৪৪)কেও আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরিদ হোসেন জাহিদ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বাসিন্দা ও ওই ওয়ার্ডেরই কাউন্সিলর মজনু গাজীর আপন বোন জামাই। কাউন্সিলের নিকট আত্মীয়ের হওয়ার সুবাদে জাহিদ পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদকের রমরমা কারবার চালিয়ে আসছিলেন বলেও এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

এদিকে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকা মাদকে সয়লাব হয়ে পড়লেও তা নিয়ন্ত্রণ হিমশিম খেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। মাদকের উপদ্রব নিয়ে আইনশৃঙ্খলা মিটিংয়েও আলোচনা-সমালোচনা হলেও কোনভাবেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছেনা বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা