• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

শার্শায় যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিন্তাই! 

Reporter Name / ২১৬ Time View
Update : শনিবার, ১৩ জুলাই, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শায় রফিকুল ইসলাম (৪২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে নগদ ৫০হাজার টাকা ও মোবাইল ছিন্তায় করে নিয়ে গেছে দূর্বত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার ছোটবসন্তপুর গ্রামে। আহত রফিকুল ইসলাম ছোট বসন্তপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। সে বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার গোড়পাড়া বাজার থেকে রফিকুল ইসলাম তার মামাতো ভাই বাবু’র নিকট পাওনাকৃত ৫০হাজার টাকা নিয়ে বাড়ীতে যাচ্ছিল। পথিমধ্যে বাড়ীর অদূরে ফাঁকা রাস্তায় রফিকুল ইসলামকে গতিরোধ করে দূর্বত্তরা। এসময় তার নিকট থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দূর্বত্তরা রফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এবং শরীরের কয়েক জায়গায় আঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে রফিকুল ইসলামের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করে।
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, বিষয়টি আমার জানা নাই। থানায় অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা