• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

সিন্দুক থেকে বাবা’র দেড়কোটি টাকা চুরি করে তুলে দিলেন স্বামীর হাতে!

Reporter Name / ২৩৪ Time View
Update : শনিবার, ১৩ জুলাই, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার
Oplus_0

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরে বাবার সিন্দুক ভেঙে ১ কোটি ৬৬ লাখ টাকা চুরি করে নিজের পছন্দে বিয়ে করা স্বামীর হাতে তুলে দিয়েছেন মিনা হামিদ নামে এক তরুণী।

টাকা চুরির ঘটনায় মামলার চার দিনের মাথায় ওই তরুণী ও তার স্বামী সাকিবুল হাসানকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় চুরির ৯০ লাখ টাকা।

জানা যায়, মোহাম্মদপুরের নিজ বাসা থেকে দেড় কোটি টাকার বেশি চুরির ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন ঠিকাদার ব্যবসায়ী আবদুল হামিদ। মামলা হওয়ার চার দিনের মাথায় পুলিশ জানতে পারে, টাকা চুরির সঙ্গে আবদুল হামিদের একমাত্র মেয়ে মিনা হামিদ জড়িত। এ ঘটনায় মেয়েকে গ্রেফতার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে মিনা হামিদ পুলিশকে জানান, বাবার সিন্দুক থেকে টাকা চুরি করে নিজের পছন্দে বিয়ে করা স্বামী সাকিবুল হাসানের হাতে তুলে দিয়েছেন তিনি।

পরে পুলিশ সাকিবুল হাসানকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে চুরির ৯০ লাখ টাকা উদ্ধার করে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা সংবাদমাধ্যমকে জানান, ব্যবসায়ী হামিদের টাকা চুরির ঘটনায় জড়িত তার একমাত্র মেয়ে মিনা হামিদ ও তার স্বামী সাকিবুল। জিজ্ঞাসাবাদে তারা টাকা চুরির কথা স্বীকার করেছেন। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়া হবে। মিনা হামিদ ও সাকিবুল হাসান বর্তমানে কারাগারে আছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা