• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ! 

Reporter Name / ২৫৯ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার
Oplus_0

নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোণার মোহনগঞ্জে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে (৪০)আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ জুলাই) রাতে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

আটককৃত উজ্জ্বল মিয়া উপজেলার পাবই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। ভুক্তভোগী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

মামলার এজাহারে বলা হয়েছে, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরে ওই ছাত্রী। এ সময় তার মা অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। খাবার খাওয়ার সময় প্রতিবেশী উজ্জ্বল মিয়া পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে। ঘরে ঢুকেই দরজা লাগিয়ে দেয় উজ্জ্বল। এ সময় ওই ছাত্রী চিৎকার করতে থাকলে তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় উজ্জ্বল। ওই ছাত্রীর দাদি উজ্জ্বলকে ঘর থেকে বের হয়ে দৌড়ে যেতে দেখে জিজ্ঞেস করলে সে কোনো কথা না বলে পালিয়ে যায়। পরে এ ঘটনায় শনিবার দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে সন্ধ্যায় আসামিকে আটক করে পুলিশ।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে আটক করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হবে। পাশাপাশি ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দির জন্য নেত্রকোণা পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা