• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

নড়াইলের কালিয়ায় সোশ্যাল মিডিয়ায় গৃহবধূর অশ্লীল ছবি শেয়ারের অপরাধে গ্রেফতার দুই

Reporter Name / ২৪০ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি ফেসবুকে দু’টি ভুয়া আইডিতে পোস্ট করার অভিযোগে দায়েরকৃত মামলায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই) রাতে পাঁচগ্রাম ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক খায়রুজ্জামান ডালিম (৩৬) ও রাসেল মোল্যাকে (৩১) গ্রেফতার করা হয়েছে। এর আগে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ওইদিন কালিয়া থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, মামলার আসামিরা এডিট করে গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করে। দু’টি ভুয়া আইডি খুলে প্রতিনিয়ত আজেবাজে, নোংরা ও কূরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করতে থাকে। এ পরিস্থিতিতে প্রবাসীর স্ত্রী মানসিক ভাবে ভেঙ্গে পড়েন।

এবিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, দু’টি ফেসবুক আইডির সূত্র ধরে দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা