• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

শার্শা উপজেলার সরকারি অফিস গুলোতে বিদ‍্যুৎ অপচয় হচ্ছে দেদারসে

Reporter Name / ২৪৯ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলার সরকারি অফিস গুলোতে বিরতিহীন ভাবে বিদ‍্যুৎ অপচয়ে রয়েছে শীর্ষে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসারের কার্য‍্যলয় সহ, প্রশাসনের সকল দপ্তরের অফিস কক্ষগুলোতে বিদ‍্যুৎ এর অপচয় হচ্ছে দেদারসে। প্রতিদিন সরকারি ভাবে অফিস সময় সকাল ৯ টা থেকে অফিস খুললেও, অফিসের সাথে, সাথে ইলেকট্রিক বাল্ব ও ফ‍্যানও চালু করে দেওয়া হয়। অথচ অধিকাংশ অফিস কর্মকর্তা ও কর্মচারীরা আসেন ১০ টার পর থেকে। এই দীর্ঘ এক ঘন্টা অযথা বিদ‍্যুৎ অপচয় করে থাকেন দায়িত্বহীন কর্মকর্তারা। থানা প্রশাসন সহ উপজেলার শিক্ষা অফিস, সমাজ সেবা. মৎস্য, বি আর ডি বি, নির্বাচন, ভূমি অফিস সহ প্রশাসনের সকল অফিসে কক্ষ ও এর বারান্দায় বেকার বাল্ব ও ফ‍্যান চলতে দেখা যায় অহরহ। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও দেখা যায় বিদ‍্যুৎ অপচয়ের একি অবস্থা। হাসপাতাল ভবনের কক্ষের ভিতরে ও বারান্দায় কোন ডাক্তার না থাকলেও, লাইট ও ফ‍্যান চলতে দেখা যায়। অফিস সময় শেষ হয়ে গেলেও,গভীর রাত পযর্ন্ত বারান্দায় ফ‍্যান বিরতিহীন ভাবে চলতে দেখা যায় নিয়মিত প্রতিদিন। কোন রোগী বা কোন দর্শনার্থী ও সাধারণ মানুষ জন না থাকলেও,এভাবে বিরামহীন ভাবে গভীর রাত পযর্ন্ত চলছে ফ‍্যান। এই ফ‍্যান সারারাতেও বন্ধ হয় কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে।ফলে বিদ‍্যুৎতের অপচয় হচ্ছে নির্বিঘ্নে, ৫০ শয‍্যার এত বড় হাসপাতালে যেন রক্ষণাবেক্ষণের কেউ নেই।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর মোবাইল ফোনে পাওয়া যায়নি।
এ ভাবে প্রতিনিয়ত সরকারি প্রতিষ্ঠানে বিদ‍্যুতের অপচয় হচ্ছে অস্বাভাবিক হারে, আর এর ভূতুড়ে বিল গুনতে হচ্ছে সাধারণ জনগণ ও গ্রাহকের। যদি সরকারি প্রতিষ্ঠানে বিদ‍্যুৎ অপচয়ে এই অবস্থা, তাহলে সাধারণ জনগণ কি করবেন সেটাই দেখার বিষয়। মাঝে মধ্যে বিদ‍্যুতের মারাত্মক ভাবে লোডশেডিং হওয়ার এটাও একটি বড় কারণ বলে মনে করেন সচেতন মহল। এভাবে অপচয় প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা