• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

বগুড়ায় জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বিধবা ভাতা কার্ড বাতিলের অভিযোগ! 

Reporter Name / ২৩২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার
Oplus_0

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার শিবগঞ্জে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বিধবা ভাতা কার্ড বাতিলের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ব্যাপারে মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এক বিধবা।
ভুক্তভোগী ঐ নারীর নাম জিন্নাহ বিবি(৪৭)। তিনি উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পৌওতা গ্রামের বাসিন্দা।

জিন্নাহ বিবি জানান, আমার স্বামী মারা যাবার পর সমাজ সেবা অফিস থেকে বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা কার্ড পাই। কার্ড পাওয়ার পর দুইবার ভাতার টাকা পেয়েছি। এরপর থেকে কয়েক ধাপে আমার মোবাইল ব্যাংক একাউন্টে কোন টাকা আসেনি। গত রবিবার শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসে গিয়ে বিষয়টি জানতে চাইলে সেখানকার কর্মকর্তারা জানান, ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মন্ডল আপনাকে মৃত দেখিয়েছেন। তাই আপনার কার্ড বাতিল হয়েছে। এরপর কয়েকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি। কোন সমাধান পাইনি।

ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মন্ডল জানান, আমি ঐ নারীকে চিনিনা। এ ব্যাপারে কোন কিছুই জানিনা।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। যাচাই করে সত্যতা পাওয়া গেলে নিয়ম অনুসারে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা