• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

ডোমারে মাদক বিক্রয় সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৬

Reporter Name / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি:

সন্দেহজনক ঘোরাফেরা, মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে নীলফামারীর ডোমারে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য হিরোইন সহ ৬ জনকে আটক করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।

সোমবার (১৫ই জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একই দিন বিকালে আটককৃত আসামিদের জেলা আদালতে প্রেরণ করে পুলিশ।

আটককৃতরা হলেন, ডোমার উপজেলার ছোটরাউতা ভূজারীপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের পুত্র মোঃ এরশাদ (৩২), জোড়াবাড়ী ইউনিয়নের ফকিরপাড়ার দুলাল হোসেনের পুত্র আব্দুর রহিম সাগর (৩১), শাহজাহান ইসলাম (২২), পৌরসভার কলেজপাড়া এলাকার মৃত গিরীধারীর পুত্র রামনাথ (৬০), বসুনিয়া ডাঙ্গাপাড়ার তোফাজ্জল হোসেনের পুত্র ছমির উদ্দিন (৫৫) ও নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় এলাকার আবু সাঈদ পাগলার পুত্র রুবেল ইসলাম (২৭)।

পুলিশ সুত্রে জানা যায়, আটকের সময় এরশাদের কাছে ৯ পিস ও রুবেলের কাছে ৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, সাগরের কাছে ১.৮২ গ্রাম হিরোইন পাওয়া যায়। এছাড়া রামনাথ ও ছমির আটক হয়েছেন মাদক সেবনের দায়ে। অন্যদিকে, সন্দেহজনক ঘোরাফেরার জন্য আটক করা হয় শাহজাহানকে।

এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের সোমবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা