• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা

Reporter Name / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার
Oplus_0

নিজেস্ব প্রতিবেদক:

হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে যাওয়ার পথে নড়াইলের লোহাগড়া উপজেলায় নয়ন শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন শেখ বয়রা গ্রামের মৃত কবিরুল শেখের ছেলে এবং আহত সবুজ কাজী একই গ্রামের হাসান কাজীর ছেলে।

নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে নয়ন শেখ তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে সবুজ কাজীকে সঙ্গে নিয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। তাদের গ্রামের তোতা কাজীর বাড়ির পশ্চিম পাশে পৌঁছলে ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।

ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে নয়ন শেখ ও সবুজ কাজীকে গুরুতর আহত করে। এলাকাবাসী নয়ন শেখ ও সবুজ কাজীকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। সবুজ কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিহত নয়ন শেখের সঙ্গে একই গ্রামের গোলজার শেখ ও প্রভাত শেখের সঙ্গে জমিজমা ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, এর জেরে এ ঘটনা ঘটতে পারে।

লোহাগড়া থানার ওসি কাঞ্চন রায় কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা