• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

নড়াইলের লোহাগড়ায় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

Reporter Name / ২০৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় মো. নয়ন শেখ (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার অপর সঙ্গী সবুজ কাজী (৩০) নামে একজন দুর্বৃত্তদের কোপে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা এলাকায় এ ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নয়ন শেখের স্ত্রীর সিজারিয়ান অপারেশনের জন্য লোহাগড়ার একটি ক্লিনিকে যান। পরে মোটরসাইকেলযোগে নয়ন ও সবুজ লোহাগড়ার দিকে যাওয়ার পথে বয়রা পূর্বপাড়া এলাকায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা