• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে থানায় এসে স্বামীর আত্মসমর্পণ!

Reporter Name / ২৫০ Time View
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসসাান, রিপোর্টর:

বগুড়া কাহালুতে ঋন সংক্রান্ত বিষয়ে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে হাতেম আলী (৩২) নামের এক ব্যক্তি তার স্ত্রী শান্তনা (৩২) কে শ্বাসরোধ করে হত্যার পর সে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করেছে। বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ৩ টার দিকে উপজেলার নারহট্ট ভ্যাপড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানান, হাতেম আলী পাবনা একটি হ্যাচারীতে কাজ করে। প্রায় সাত লাখ ৫০ হাজার টাকার মত তার দেনা রয়েছে। পাওনাদারেরা প্রতিনিয়ত এসে হাতেমকে না পেয়ে তার স্ত্রীকে চাপ দেয় ঋন পরিশোধের জন্য। গত বুধবার (৩১ জুলাই) পাবনা থেকে বাড়িতে আসে হাতেম আলী। স্বামী না থাকার কারণে ভ্যাপড়া এলাকায় পুকুর পাহারা দেওয়ার জন্য মাছচাষী আলহাজ্ব শফিকুলের নির্মাণ করে দেয়া একটি ঘরে পিতা-মাতার কাছে ছিলেন স্ত্রী শান্তনা।

ঘটনার রাতে হাতেম আলী সেখানে গিয়ে স্ত্রীর সাথে রাত্রীযাপন করে। ঋন সংক্রান্ত্র বিষয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে হাতেম আলী তার স্ত্রীকে প্রথমে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। পরে তার মৃত্যু নিশ্চিত করতে উড়না গলায় পেচিয়ে স্ত্রী শান্তনাকে হত্যা করে স্বামী হাতেম আলী। শান্তনা লোহাজাল গ্রামের সাহেব আলীর কন্যা এবং তার স্বামী হাতেম আলী একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র।

এবিষয়ে কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, এঘটনায় শান্তনার পিতা সাহেব আলী থানায় একটি হত্যা মামলা করেছে।।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা