• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

সীমান্তে নেতাকর্মীদের জড়ো করে আ’লীগ নেতার কান্নাকাটির কর্মসূচি

Reporter Name / ২৪১ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার
Oplus_0

নিউজ ডেস্ক:

লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের মধ্যে গুজব ছড়িয়ে ও দলের শত শত নেতাকর্মীদের সীমান্তে জড়ো কান্নাকাটির কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে। গোপন ক্ষুদে বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে কৌশলে ‘ভারতীয় নেতারা সীমান্তে এসে হিন্দুদের সাথে কথা বলবেন, ভিডিও করে আন্তর্জাতিক ও ভারতীয় মিডিয়ায় প্রচার করা হবে এবং ভারতে নেয়ার ব্যবস্থা করবেন’ এমন গুজব ছড়িয়ে দেয়া হয়।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী সীমান্তে শত শত হিন্দু ধর্মালম্বীরা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন।

আরও পড়ুনঃ বয়কট কোকাকোলা
বিভিন্ন সূত্রে অভিযোগ উঠেছে, ওই এলাকায় হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হোসেন বাচ্চুর শ্বশুরবাড়ি। সরকার পতনের দিন থেকে তিনি ওই এলাকায় অবস্থান করছেন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিযার্তনের শিকার হচ্ছে এমন খবর ভারতীয় মিডিয়ার নজরে আনার কৌশল হিসেবে তিনি গুজব ছড়িয়ে সীমান্তে হিন্দু সম্প্রদয়ের লোকজনকে জড়ো করেছেন। এছাড়াও ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা হচ্ছে- এমন দাবি তুলে বৃহস্পতিবার তার লোকজন দিয়ে তিনি মানববন্ধনেরও চেষ্টা করেন।

পরে উদ্ভুত পরিস্থিতিতে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ ও পুলিশ সুপার সাইফুল ইসলামসহ বিএনপি-জামায়াতের স্থানীয় নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হিন্দু সম্প্রাদায়ের লোকজনের সাথে কথা বলে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।

গোতামারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মিয়া বলেন, ‘দলে দলে লোকজন সীমান্তে কাঁটাতারের বেড়ার দিকে যাচ্ছে। তাদের সাথে কথা বললে তারা জানান, ভারতীয় নেতারা কাঁটাতারের বেড়ার কাছে এসেছে বাংলাদেশী নির্যাতিত হিন্দুদের সাথে কথা বলবেন। সে কারণে তারা এসেছেন, কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখি পুরোটা গুজব। ভারতীয় বিএসএফ ছাড়া কেউ ছিলনা সেখানে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা