• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

মান্দা উপজেলায় বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা! 

Reporter Name / ২১৫ Time View
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার
Oplus_0

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর মান্দা উপজেলায় রমজান আলী নামে বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা।

রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিএনপিকর্মীর নাম রমজান আলী। তিনি সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পরানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।

নিহতের ছেলে সামছুল ইসলাম বলেন, আমার বাবা রমজান আলী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে প্রতিবেশী আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলাম, আবুল কালাম ও আবদুর রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে সামান্য বিষয় নিয়ে প্রতিপক্ষ আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলামের নেতৃত্বে আবুল কালাম ও আবদুর রাজ্জাক আমার বাবাকে মারধর করে। এতে ঘটনাস্থলে আমার বাবা মারা যান।

স্থানীয়রা জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পিটিয়ে হত্যার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গ্রাম পুলিশের সহায়তায় নিহত রমজান আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছেন।

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা