• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

ফেসবুকে প্রধান উপদেষ্টাকে কটূক্তি,ঝালকাঠি উপজেলার কর্মচারী বরখাস্ত!

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এসএম মনিরুজ্জামান ওরফে শেখ মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার রাত ৮টায় মনিরকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী (সিএ) পদে দায়িত্ব পালন করছিলেন শেখ মনির।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি জাতীয় দৈনিকে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকারের সংবাদের ফেসবুক পোস্টে কটূক্তি করেন সরকারি কর্মচারী শেখ মনির। ওই পোস্টের কমেন্টে তিনি লেখেন, ‘আগে জেলে যাবার সম্ভাবনা ছিল, এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবিত থাকেন)’।

জেলা প্রশাসক আশরাফুর রহমান বিষয়টি জেনে শেখ মনিরকে ডেকে জিজ্ঞাসা করলে তিনি দোষ স্বীকার করেন বলে নিশ্চিত করেছে দায়িত্বশীল একটি সূত্র। পরে সন্ধ্যায় তার সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা