• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

নড়াইলের কালিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

Reporter Name / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের কালিয়া উপজেলায় ওয়ান শুটারগানসহ মো. হোসেন সরদার (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৬। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে গ্রেফতার ওই যুবককে কালিয়া থানায় হস্তান্তর করে র‍্যাব। এর আগে সোমবার (৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের বিলদুড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. হোসেন সরদার উপজেলার চন্ডিনগর গ্রামের মো. দুলু সরদারের ছেলে।

র‍্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কালিয়া উপজেলার বিলদুড়িয়া উওর গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্রসহ অপরাধ সংগঠনের উদ্দেশে অবস্থান করছে। তখন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বিলদুড়িয়া উওর গ্রামে অভিযান চালিয়ে মোহম্মদ হোসেন সরদারকে গ্রেফতার করে। ওই সময় তার স্বীকারোক্তি মোতাবেক ১টি দেশীয় তৈরি ওয়ানশুটার গান উদ্ধার করে র‍্যাব সদস্যরা।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, মো. হোসেন সরদারকে একটি ওয়ান শুটার গানসহ কালিয়া থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৬।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা