• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

নাটোর আধুনিক সদর হাসপাতালে বিএনপির নেতা কতৃক মারধরের শিকার এক চিকিৎসক!

Reporter Name / ১৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:

নাটোর আধুনিক সদর হাসপাতালে বিএনপির নেতা কতৃক মারধরের শিকার হয়েছে এক চিকিৎসক।
যার বিরুদ্ধে অভিযোগ তিনি হলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হিটলু।

আরও অভিযোগ হলো, এই হামলার প্রতিবাদে বুধবার হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করতে গেলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়।

সদর থানায় চিকিৎসককে মারধরের ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মাহাবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। মারধরের শিকার চিকিৎসকের নাম রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘হাসপাতালে এসে একজন রোগীর বিষয়ে তথ্য জানতে চান হিটলু। সেই সময় তাকে চিনতে না পারার কারণে রুমের দরজা বন্ধ করে দিয়ে হিটলু এবং তার পাঁচ-ছয়জন সহযোগী আমাকে বেধরক মারধর করে চলে যায়।’

তিনি আরও জানায়, ‘রাতে বিএনপি নেতারা হাসপাতালে এসে মীমাংসা করতে চাপ দেয়। সে সময় হিটলু উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের চাপে মীমাংসা করেছি।’

রফিকুল ইসলাম বলেন, ‘রাতেই হামলার বিষয়টি আমি লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিভিল সার্জনকে জানিয়েছি। সিভিল সার্জন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।’

নাটোর জেলা সিভিল সার্জন সিভিল সার্জন ডা. মো. মশিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নবাব সিরাজউদ দৌলা সরকারি কলেজের সাবেক জিএস ও জেলা ছাত্রদল নেতা শহিদুল্লাহ সোহেলের উপস্থিতিতে দোষ স্বীকার করে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন হিটলু।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা