বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে ৬৫ টি বোতল ফেন্সিডিলসহ আবু বক্কার বোয়াল (৩৮),শামছুর রহমান মুন্সি (৩৭) ও ইসমাইল হোসেন (৪২) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্প্রতিবার (১৭ অক্টোম্বর) রাতে উপজেলার বেলতা ও উত্তর বুরুজবাগান সেবা ক্লিনিকের সামনে থেকে এ ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।
আটক আবু বক্কার বোয়াল শার্শার টেংরালি গ্রামের হোসেন আলীর ছেলে ও শামছুর রহমান মুন্সি একই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে এবং ইসমাইল হোসেন কন্যাদাহ গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ জানায়,গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে গোড়পাড়া পুলিশের এসআই আসাদুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে শার্শার ডিহি ইউনিয়নের বেলতা কলাই ক্ষেতের মধ্যে হতে ৫০ বোতল ফেন্সিডিলসহ আবু বক্কার বোয়ালকে আটক করে।
অপরদিকে শার্শা থানার এসআই এসএম কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে নাভারন সেবা ক্লিনিকের মোড় থেকে ১৫ বোতল ফেন্সিডিল সহ ইসমাইল হোসেনকে আটক করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ আমির আব্বাস জানান,ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক দুইটি মামলা রুজু হয়েছে। আটককৃতদের শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।