• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

নড়াইলো ৯ মাসের শিশুর মৃত্যু, মৃত্যুর কারণ নিয়ে তালবাহানা

Reporter Name / ১১২ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলায় ফাতিমা নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃ্ত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির ময়নাতদন্ত শেষ হয়েছ। এর আগে শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে সদর উপজেলার বরাশুলা গ্রামে এ ঘটনা ঘটে।
ফাতিমা নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামের ইসমাইল মোল্যার মেয়ে।

সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামের ওই শিশু ফাতিমাকে গত শনিবার সন্ধ্যায় মৃত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় সদর হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক মৃত্যুর কারণ জানতে চাইলে তাদের কথা এলোমেলো হয়। এটি স্বাভাবিক মৃত্যু নাকি শ্বাসরোধে হত্যা করা হয়েছে, তা নিয়ে চিকিৎসকদের মাঝে সন্দেহ তৈরি হয়। পরে বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে মরদেহর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, ওই শিশুর বাবা চাকরির কারণে বাড়িতে থাকেন না। পারিবারিক কলহের জেরে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে শিশুটির মৃত্যুর আসল কারণ জানা যাবে। এছাড়া মৃত্যুর কারণ হত্যাকাণ্ড হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা