• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

অভয়নগরে ভ্যান চুরি সন্দেহে গাছে উল্টো ঝুলিয়ে যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল! 

Reporter Name / ১২৯ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার
Oplus_131072

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

যশোরের অভয়নগরে মধ্যযুগীয় কায়দায় ভ্যান চুরি সন্দেহে চুরির ঘটনা স্বীকার আদায়ে ইউসুফ মল্লিক (২০) নামের এক যুবককে গাছে উল্টোভাবে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলার বাগদাহ গ্রামের ইদ্রিস খা’র বাড়ি সংলগ্ন দোকানের পাশে মধ্যযুগীয় কায়দার বাগদাহ গ্রামের শরিফ মল্লিকের মানসিক ভারসাম্যহীন ছেলে ইউসুফ মল্লিকে ভ্যান চুরি সন্দেহে পা উপরে মাথা নীচে দঁড়ি দিয়ে বেঁধে বাঁশের সাথে ঝুলিয়ে বেদম মারপিট করা হয়।

ভিডিওতে দেখা যায়, উপজেলার বাগদাহ গ্রামের বাসিন্দা আহম্মদ আলী বেগ, সবুজ মুন্সি, ইদ্রিস খাসহ ৩-৪জন মিলে লোমহর্ষক এ ঘটনা ঘটায়।

মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ভিডিওটি ভাইরাল হলে নেটিজেনরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শুক্রবার দুপুরে অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা