• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

নড়াইলে ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name / ১৪০ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল সদরের চন্ডিবরপুর ইউনিয়নের বাগশ্রীরামপুর গ্রামের গরু ব্যবসায়ী জহুর মোল্যাকে (৬০) পিটিয়ে এক লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ অক্টোবর) পাশের নাওরা গ্রামের আইয়ুব আলীর বাড়ির পাশে এ ঘটনা ঘটে। জহুর মোল্যাকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে হাতে কুপিয়ে আহত করেছে। স্থানীয় উদ্ধার করে তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেছে।

ভুক্তভোগী জহুর মোল্যা বলেন, গরু কেনার জন্য শুক্রবার সকালে বাড়ি থেকে পাশের গোয়ালবাথান গ্রামে যাচ্ছিলাম। পথিমধ্যে নাওরা গ্রামের মশিয়ার, আহাদ, আক্তার ও রসুল মোল্যা অতর্কিত ভাবে আমার ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় গরু কেনার এক লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

আহত জহুর মোল্যার স্ত্রী জাহানারা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন গরুর ব্যবসা করেন। আমার স্বামীকে ওরা মেরে ফেলতে চেয়েছিলো কিন্তু আল্লাহর রহমতে বেচে গেছে৷ আমাদের লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ায় অনেক সমস্যায় পড়ে গেলাম। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি করছি।

আহত জহুর মোল্যার শ্যালক ফসিয়ার বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযুক্ত আহাদ মোল্যা বলেন, আমি ঘটনার সাথে জড়িত নই। শুনেছি জহুরের ছোট ভাই জিয়া মোল্যা মশিয়ারকে মারধর করেছেন। এ কারণে মশিয়ারের সঙ্গে জহুর মোল্যার ঝামেলা হয়েছে। এ বিষয়ে মশিয়ার মোল্যার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা