• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইজিবাইক চালক গুরুতর আহত!

Reporter Name / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুক্তার আলী (৪৮) নামে এক ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে শহরের ফুলবাড়ী আমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত মুক্তার আলী ওই এলাকার বাবলু সরকারের ছেলে। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম মঈনুদ্দীন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, গতকাল বুধবার ১০টার দিকে মুক্তার আলীর ইজিবাইকে অজ্ঞাতনামা চার ব্যক্তি যাত্রী হিসেবে ওঠেন। পরে ফুলবাড়ী এলাকায় পৌঁছানোর পর ইজিবাইক চালক মুক্তারের সাথে তাদের একজনের কথাকাটাকাটি হয়। এ সময় যাত্রীদের একজন মুক্তারের পেটে বার্মিজ চাকু দিয়ে আঘাত করে। এতে তার পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় একজন আটক আছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। আর আহত ইজিবাইক চালকের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তবে এখনও জ্ঞান ফেরেনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা