• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

Reporter Name / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বন বিভাগের গোসাইগঞ্জ বিটের গাছ কেটে উজাড় করেছে বনদস্যুরা। দিনরাত মিলিয়ে কয়েক বিঘা জমির গাছ কর্তন করেছে তারা। এমন ঘটনায় প্রশাসনের অভিযানে গাছ কাটার দায়ে ঘটনাস্থল থেকে মোঃ সুবহান (৭০) নামের বৃদ্ধকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৭ই নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বিওপি বাজার এলাকা থেকে ৮ ভ্যান কাটা গাছের লগ আটক করে ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে আনে স্থানীয় জনতা।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে সরেজমিনে তদন্ত করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি এবং ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম। এসময় ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালুও উপস্থিত ছিলেন।

ঘটনাস্থল থেকে গাছ কাটার অভিযোগে মোঃ সুবহান (৭০) নামের একজনকে আটক করে ডোমার থানা পুলিশ।

গত ৫ই আগস্টের পর থেকে ক্ষমতার অপব্যবহার করে এসব কর্মকাণ্ড করছেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তিরা বলে জানান স্থানীয় লোকজন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম জানান, এই ঘটনায় বন রক্ষা আইনে মামলা হবে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা