• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বগুড়ায় মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা, চিরকুট উদ্ধার

Reporter Name / ১৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ায় চার বছরের মেয়ে সন্তানকে হত্যা করে মা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপোইল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার অটোচালক আব্দুল মমিনের স্ত্রী জুলেখা বেগম(২৪) এবং তাদের সন্তান মুশফিকা খাতুন। এসময় মরদেহের পাশে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে লেখা ছিল- ‘ আমি আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা করলাম। আমাদের এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ মো.  শাহীনুজ্জামান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান,  জুলেখার স্বামী আব্দুল মমিন অটোভ্যান চালক। তিনি সকাল ৯টার দিকে ভাত খেয়ে বাসায় বের হয়ে যান। জুলেখার শ্বশুর আবু বকর দুপুর ১২টার দিকে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। নামাজ শেষ করে বাসায় ফিরলে জুলেখার কাছে ভাত দেওয়ার জন্য ডাকাডাকি করেন। দরজা বন্ধ এবং কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে জুলেখা তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলছে এবং নাতনী মুশফিকার মরদেহ বিছানায় পড়ে আছে। তিনি সাথে সাথে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যেয়ে দুই মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শিশু মুশফিকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। একটি চিরকুট পাওয়া গেছে সেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। এছাড়া প্রাথমিক অবস্থায় দাম্পত্য কলহের ব্যাপারেও কোন তথ্য পাওয়া যায়নি।  আমরা চিরকুটের লেখাসহ সার্বিক ঘটনার তদন্ত করছি। আপাতত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা