• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

কেশবপুরে ঘের নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৫

Reporter Name / ১০৯ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

যশোরের কেশবপুরে মৎস্য ঘের নিয়ে বিরোধ ২ লক্ষাধিক টাকার মাছ লুট, মোটরসাইকেল ভাংচুর, প্রতিপক্ষের হামলায় আহত ৫।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সুফলাকাটি ইউনিয়নে সারুটিয়া ছোটবিলে মৎস্য ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার সকালে জোরপূর্বক মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। আহতরা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এই ঘটনায় সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান বাদী হয়ে কেশবপুরে থানায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানা যায়, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের ইসলাম সরদারের ছেলে মেজবাহ উদ্দিন মিল্টনের নেতৃত্বে বিল্লাল হোসেন, ইকবাল হোসেন, আব্দুল সরদার, সিদ্দিকুর রহমান, আতিয়ার রহমান, মামুন হোসেন, জাকির সরদার, টিপু সুলতান ও আহাদ গাজী মিলে লোহার রড শাবল, বাঁশের লাঠি, দা দিয়ে মুনজুর রহমানের ঘেরের ম্যানেজারের একটি মোটরসাইকেল ভাংচুর করে আলমগীরের উপর হামলার চালিয়ে মারপিট রক্তাক্ত জখম করে।

আহতরা হলেন আলমগীর হোসেন (৪০), শফিকুল গাজী (২৬), মামুন সদদার (২৫), মিকাইল (৩৫) ও ফয়সাল (২৬)। বর্তমানে তারা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরীফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা