• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

চিলাহাটিতে বাবাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

Reporter Name / ১৩৫ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে আবু বক্কর সিদ্দিককে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (১৭ই নভেম্বর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩’র এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) ওমর ফারুক।

গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের উত্তর ডাঙ্গাপাড়া এলাকার মৃত রবিউল ইসলাম সাবুলের পুত্র।

র‍্যাব জানিয়েছে, গত ১৩ই নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে আসামী আবু বক্কর সিদ্দিকের সাথে খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে তার বাবা সাবুলের কাটাকাটি হয়। একপর্যায়ে আসামী তার বাবার উপর ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো ছোরা নিয়ে এসে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তার স্ত্রী, প্রতিবেশিদের সহযোগিতায় চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে পথিমধ্যে মৃত্যুবরণ করেন তিনি। এই ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ মরিয়ম বেগম বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

র‍্যাব-১৩’র এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) ওমর ফারুক বলেন, র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুরের আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে শনিবার (১৬ই নভেম্বর) রাতে প্রধান আসামী আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা