মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
তুচ্ছ ঘটনায় মোংলায় দুলাল হাওলদারের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। আল আমিন মুসাল্লী রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ০৯ জুলাই সন্ধা ৬টায় এ হামলার ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগের সূত্রে জানা যায়, গত ৯ জুলাই মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে বৈদ্ধ্যমারী বাজারে যাওয়ার সময় ১নং ওয়ার্ডের দক্ষিণ বাশতলা গ্রামের ফারুকের মুদি দোকানের সামনে ভ্যানস্টান্ডে পৌছািলে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ দুলাল হাওলাদার এর নেতৃত্বে ৬/৭ জন দেশীয় অস্ত্র দিয়ে এলোমেলো পাতাড়ী ভাবে মারধর করে আল-আমীন মোসাল্লী (৩৫)কে জখম করে। পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা সটকে পড়ে। পরে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম বলেন, এজাহারের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।