• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

Reporter Name / ২০৯ Time View
Update : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলায় মাজেদুল ইসলাম খান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে বিক্ষুদ্ধ জনতা। সোমবার (৫ আগস্ট) রাতে সদর উপজেলার বরাশুলা ঈদগাহ ময়দানের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত মাজেদুল ইসলাম খান উপজেলার বরশুলা গ্রামের জাফর খানের ছেলে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিকেল থেকে সারাদেশে আনন্দ মিছিল হয়। এছাড়া বিক্ষুদ্ধ জনতা ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এর ধারবাহিকতায় নড়াইলেরও বিভিন্ন স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগ চালায় উত্তেজিত জনতা। রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বরাশুলা গ্রামের নিজ বাড়ি থেকে মাজেদুল ঈদগাহ ময়দানের সামনে এলে ওই যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বিক্ষুদ্ধ জনতা। তবে পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে এ হত্যা করা হয়েছে।

এবিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা