• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা  গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে

বৃদ্ধা নানি শাশুড়ি কে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে নাতি জামাই!

Reporter Name / ১৫৩ Time View
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়ায় গোরতাজ বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে নাতি জামাই।

সোমবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুটাখালীর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব নয়াপাড়া-তমতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা এলাকার আবুল কাশেমের স্ত্রী।

হত্যাকাণ্ডে জড়িত মো. আব্দুল্লাহকে (২৮) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তিনি ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমাতলী এলাকার বাসিন্দা। কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া নুরুল কোরআন হাফেজ খানার শিক্ষক তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিশান শাহরিয়ার জানান, নানি শাশুড়ির সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন আব্দুল্লাহ। এতে গুরুত্বর আহত হয় বৃদ্ধা। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক মৃ*ত ঘোষণা করেন।

জিশান শাহরিয়ার আরও জানান, স্ত্রীর সঙ্গে দীর্ঘ দিন মনোমালিন্য চলছিল আব্দুল্লাহর। এর জের ধরে এমন ঘটনা ঘটতে পারে।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল্লাহ বলেন, বৃদ্ধার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নাতি জামাইকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা