• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

শ্রীপুরে স্ত্রীর প্রেমিককে কুপিয়ে হত্যা করেছে স্বামী!

Reporter Name / ২৪৮ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার
Oplus_131072

মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা এবং স্ত্রীকে কুপিয়ে গুরুতর যখমের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) সকালে শ্রীপুর পৌর এলাকার চন্না পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আশরাফুল আলম স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নিহত আশরাফুল ও আজিজুলের স্ত্রী তাসলিমা একই কারখানায় চাকরি করতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি স্বামী আজিজুল হক জানতে পেরে তাদের সতর্ক করে দেওয়ার পাশাপাশি স্ত্রীকে ওই কারখানায় চাকরি করা থেকে বিরত রাখেন।

সোমবার সকালে বাসায় দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান স্বামী আজিজুল। এতে ঘটনাস্থলেই আশরাফুল মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আশরাফুলের মরদেহ উদ্ধার করে। এছাড়া গুরুতর আহত ওই নারীকে হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘ধারণা করা হচ্ছে পরকীয়া সম্পর্কের কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা