• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – আনোয়ার সরকার গাজীপুর ইউনিয়ন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন – চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন – এনামুল হক মনি গাজীপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমেদ ঠাকুরগাঁওয়ের রহস্যময় ৭০ হাত লম্বা করব নিয়ে রহস্য!  শার্শায় পিআইওকে ঘিরে তুমুল বিতর্ক, মানববন্ধন-ষড়যন্ত্রে উত্তপ্ত পরিস্থিতি গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: হয় মাদক ব্যবসায়ী থাকবে,নয় আমরা থাকবো বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় শিল্পপতি শিরু কারাগারে গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

মোংলা বন্দরের চেহারা আগামী দুই বছরের মধ্যে পরিবর্তিত হবে – উপদেষ্টা সাখাওয়াত

Reporter Name / ২৩২ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

বায়জিদ হোসেন, মোংলা:

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ৭০/৭৫বছরের পুরানো মোংলা পোর্ট। এ পোর্টটি তেমনভাবে প্রচারিত নয়। এর অনেক ভবিষ্যৎ আছে। কিন্ত ভবিষ্যতের জন্য এ পোর্টটি যেভাবে তৈরি করার কথা এতো দিনে এখনও তা হয়নি। এখানে কন্টেইনার টার্মিনাল নেই। অতিসত্বর একটি চুক্তি হতে যাচ্ছে চায়নার সাথে। এ চুক্তির কাজ দুই বছরের মধ্যে শেষ হবে। ফলে এখানে কন্টেইনার টার্মিনাল হবে, তাতে চট্টগ্রামের উপর চাপ কমবে।

বুধবার সকাল সোয়া ১০ টায় মোংলা বন্দর জেটিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভুটান-নেপালের জন্য মোংলা বন্দর খুবই উপযোগী। কারণ এখানে সড়ক, নৌ ও রেলপথ বিদ্যমান রয়েছে। মোংলা বন্দরকে ঘিরে আখাউড়া ও বাল্লা স্থল বন্দর সচল করা হচ্ছে। ভারতের অর্থায়নেও মোংলা বন্দরের উন্নয়ন করা হবে। চীন ও ভারতের উন্নয়ন প্রকল্প দুইটি বাস্তবায়ন হলে মোংলা বন্দরের চেহারা আগামী দুই বছরের মধ্যে পরিবর্তিত হবে।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোঃ শাহীন রহমানসহ বন্দরের অন্যান্য পদস্থ কর্মকর্তারা।

এর আগে গত মঙ্গলবার দুপুরে উপদেষ্টা সাখাওয়াত হোসেন মোংলা বন্দর পরিদর্শনে আসেন। ওই দিন তিনি বন্দরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও বন্দরের পশুর চ্যানেল পরিদর্শন করেন। আর বুধবার সকালে তিনি বন্দরের ভিটিএমআইএস, বন্দর জেটি ও ওয়েস্ট ম্যানেজমেন্ট এরিয়া পরিদর্শন করেন। পরে বেলা ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে মোংলা ত্যাগ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা